Suggestions For Social Science, DU - (সমাজ বিজ্ঞান অনুষদ)

Suggestions For Social Science, DU - সমাজ বিজ্ঞান অনুষদ, ঢাবির জন্য সাজেশন
******************************************************************************
 বাংলাদেশে যে কয়কটা প্রতিষ্ঠান এক্সাম নেয় তার মাঝে সোস্যাল সায়েন্সে বা সমাজ বিজ্ঞান অনুষদ একটি। এক সময় সমাজ বিজ্ঞান অনুষদ অনেক এক্সাম নিয়েছে। ব্যাংকার সিলেকশন কমিটি গঠিত হওয়ার পরে সমাজ বিজ্ঞান অনুষদ সমন্বিত সিনিয়র অফিসার এক্সাম নেওয়ার দায়িত্ব পায়। প্রশ্ন ফাঁস হওয়ার কারনে এক্সাম বাতিল হয়। তার পর থেকে অনেক দিন তারা আর এক্সাম নেয় না। তবে তাদের প্রিভিয়াস প্রশ্ন বিশ্লেষন করলে তাদের প্রশ্ন করার যে ধরন পাওয়া যায় তার আলোকে একটা সাজেশন দেওয়া হল। আশা করি কাজে লাগবে।

সোস্যাল সায়েন্সের অধীনে ব্যাংক জব প্রিলি. মানেই ম্যাথ আর ইংলিশ! বাকী পার্টগুলোতে গতানুগতিক সবাই নাম্বার তুলতে পারে। এজন্য জোর দিতে হবে ম্যাথ ও ইংলিশে।


বাংলা-
#সমার্থক শব্দ
#বিপরীত শব্দ
#বাগধারা
#শুদ্ধ বানান
#বিভিন্ন ভাষা থেকে আগত শব্দ
#শুদ্ধ উচ্চারণ
#ধ্বন্যাত্মক ও দ্বিরুক্ত শব্দ
#পারিভাষিক শব্দ
#সন্ধি
#প্রবাদ-প্রবচণ
#লিঙ্গান্তর
#এক কথায় প্রকাশ
এই টপিকগুলো যেকোন বই থেকে শুধু বিগত সালের প্রশ্ন সলভ করলে অনেক ভাল করা সম্ভব হবে।তবে
এক্ষেত্রে বিসিএস প্রিলির জন্য প্রকাশিত প্রফেসর'স বাংলা বইটা আমার কাছে বেশ সমৃদ্ধ মনে হয়।

ইংলিশ-
সামিজিক বিজ্ঞান অনুষদের ইংলিশ প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখা যায় প্রায় ৯০% প্রশ্ন এসেছিল অবজেক্টিভ ইংলিশ(পিয়ারসন)বইটা থেকে! সেজন্য এবারও যদি পূর্বের প্যাটার্ণে প্রশ্ন হয় তাহলে পিয়ারসনের বাহিরে যাবার পসিবিলিটি অনেক কম এবং এই এক্সাম টেকার সবসময়ই ইংলিশের নির্দিষ্ট কয়েকটা টপিক এর প্রশ্ন করে থাকে।
#One word Substitutions
#Synonym
#Antonym
#Fill in the blunk
#Spelling
#Analogy
#Word pairs having relationship
#Rearrangement of jumbled words in sentences.

অল্প সময়ে পিয়ারসন ইংলিসের সব প্রশ্ন পড়তে পারবেন না। তাই সময় কম থাকলে ওয়ার্ক আউট-১...২..৩ এগুলো থেকে পড়তে পারলে অনেক হেল্প পেতে পারেন।

ম্যাথ-
আগেই বলেছি যদি পূর্বের প্যাটার্ণে প্রশ্ন হয় তাহলে নিচের টপিকগুলোর উপর ভালভাবে দখল নিবেন।
পূর্বের প্যাটার্ণে প্রশ্নগুলো ধারাবাহিক ভাবে দিয়েছিল আগারওয়াল স্যারের ম্যাথ বই থেকে!
#Number system
#Simplification
#Decimal fraction
#Sq. root & Cubic root
#Average
#Age
#Percentage
#Profit loss
#Partnership
#Chaim rules
#Pipe cistern,
#Time work
#Time distance
#Boat -streams
#Train
#Simple & compound interest
#Odd Man Out
#Series
#Mental ability

বিগত সালের প্রশ্নগুলো এ্যানালাইসিস করলে দেখা যায় আগারওয়াল স্যারের ম্যাথ বইয়ের চ্যাপ্টারের ম্যাথ গুলোতে ইন্ডিয়ান বিভিন্ন পরীক্ষার যে সাল গুলো দেয়া আছে সেই সাল চিহ্নত ম্যাথগুলো হুবহু এসেছে!
তাই সেই ভাবেই প্রস্তুতি নিন। কারন আগারওয়ালের ম্যাথ বই হল ম্যাথের সমুদ্র। সব ম্যাথ শেষ করা সম্ভব না।

সাধারন জ্ঞান-
এই পার্ট তুলোনা মূলক সহজ হয় এবং আসা প্রশ্ন বারবার আসে। তাই হাতের কাছে বাজারে প্রচলিত এমপিথ্রি/প্রফেসরস যেটাই থাকুক না কেনো, বাংলাদেশ ও আন্তর্জাতিক পার্ট থেকে চ্যাপ্টার শেষে যে সালের প্রশ্ন গুলো দেয়া আছে সেগুলো ভাল করে পড়ুন ।
এরপরও যদি কেউ সাম্প্রতিক প্রশ্ন দু'চারটা মিস করতে না চান তাহলে শেষ তিন মাসের কারেন্ট আফ্যেয়ার্স ও গুরুত্ব পূর্ন ট্রপিক পড়ে ফেলুন।

কম্পিউটার-
বাজারে প্রচলিত চাকুরির প্রস্তুতির জন্য প্রচলিত বই থেকে কম্পিউটারের একদম ফান্ডামেন্টাল টপিকগুলো দেখবেন। সাথে ২০১০-২০১৯ সালের এই ফ্যাকাল্টির করা প্রিভিয়াস প্রশ্নগুলো দেখলে কম্পিউটারে ভালতো করবেনই পাশাপাশি সব পার্টগুলোতে সুপার পারফর্ম করবেন।

বিঃদ্রঃ কোন অবস্থাতেই প্রিভিয়াস প্রশ্ন স্টাডি করা মিস করবেন না। যাদের কাছে ইন্ডিয়াবিক্স ডট কম এর কম্পিউটার পার্টের ৪৫০ এমসিকিউ পিডিএফ আছে তারা শেষ না করে হলে যাবেন না।
হ্যাপি রিডিং...

Post a Comment

0 Comments