অমিত্রাক্ষর ছন্দ
(Blank Verse)
================
"অমিত্রাক্ষর" শব্দটির মাঝেই কিছুটা ইঙ্গিত নিহিত আছে।
"অমিত্রাক্ষর" ছন্দ হচ্ছে, যেখানে কবিতার পংক্তির সাথে পংক্তির শেষাক্ষর বা উচ্চারণগত ধ্বনির বিন্যাসের সাদৃশ্যতা থাকবেনা, বা মিত্রতা থাকবে না। প্রতিটি পংক্তি স্বাধীনভাবে বর্ণিত হলেও, সমগ্র পংক্তি মিলে, একটি সামগ্রিক ভাব প্রকাশ হবে।
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন, কবি "মাইকেল মধুসূদন দত্ত"।
অমিত্রাক্ষর ছন্দে কবি মাইকেল মধুসূদন দত্ত প্রথম রচনা করেন, "তিলোত্তমাসম্ভব কাব্য"। এটিকে অমিত্রাক্ষর ছন্দের প্রথম সৃষ্টি বলে মানা হয়। এরপর রচিত হয়, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য এসব।
অমিত্রাক্ষর ছন্দে রচিত, বহুশ্রুত "মেঘনাদ বধ" কাব্যের অংশ বিশেষ,
"এতক্ষণে"অরিন্দম কহিলা বিষাদে
জানিনু কেমনে আসি লক্ষণ পশিল
রক্ষঃপুরে, হায়,তাত,উচিত কি তব
এ কাজ, নিকষা সতী তোমার জননী,
সহোদর রক্ষঃশ্রেষ্ঠ? শূলীশম্ভুনিভ
কুম্ভকর্ণ ? ভ্রাতৃপুত্র বাসববিজয়ী
নিজগৃহপথ,তাত, দেখাও তস্করে ?
 |
অমিত্রাক্ষর ছন্দ (Blank Verse) কী? এই ছন্দে কোন কোন কাব্য রচনা করা হয়েছে?
|
0 Comments