সুশীল সমাজ -
সুশীল সমাজ মূলত একটি প্রতিনিধিত্ব মূলক প্রতিষ্ঠান বা গোষ্ঠী। এরা সরকারে বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড ও রাষ্ট্র পরিচালনার সমালোচনা করে এবং জনগনের মতামতের প্রতিফলনের মাধ্যমে স্বীকৃতি পায়। সুশীল সমাজের ধারণাটি সাম্প্রতিক সময়ের। সপ্তদশ শতকে প্রখ্যাত দার্শনিক টমাস হবস তার লিখনিতে সর্ব প্রথম Civil Society বা সুশীল সমাজের ধারনা প্রদান করেন।স্কটল্যান্ডের ঐতিহাসিক এডাম ফারগুসন্স, তার রচিত "An Easy On The Civil Society "গ্রন্থে সুশীল সমাজ নিয়ে আলোচনা করেন। তিনি তার গ্রন্থে সুশীল সমাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন।
সুশীল সমাজ হল এমন একটি প্রতিনিধিত্বশীল জনগোষ্ঠী ,যারা সরকারের বাইরে থেকে ,সরকারের গঠন মূলক সমালোচনা করে , সরকারকে সঠিক পথে পরিচালিত করতে ভূমিকা রাখে। সুশীল সমাজ মুলত গণতান্ত্রিক সমাজ। সুশীল সামাজের নিচে পরিবার ও উপরে রাষ্ট্রের অবস্থান।
কাল মার্ক্সের মতে," সুশীল সমাজ হল বস্তুবাদের ভিত্তিভূমি। আধুনিক সম্পত্তি সম্পর্কে ব্যক্তির বিরুদ্ধে গোষ্ঠীর সংগ্রাম এবং চরম ব্যক্তি স্বাতন্ত্রবাদের ক্ষেত্র বিশেষ। মধ্য যুগের পরে এই ধারনার উদ্ভব হয়েছে।"
সুশীল সমাজের ভাগ -
সুশীল সমাজ কে তিন ভাগে ভাগ করা যায়।# প্রার্থমিক শ্রেনী - এই শ্রেনীতে আছে ব্যবসায়ী , ধনিক শ্রেনী , আমলা , রাজনীতিবিদ।
# মাধ্যমিক শ্রেনী - এই শ্রেনীতে আছে শিক্ষক , সাংবাদিক , ডাক্টার , ইঞ্জিনিয়ার, কবি, শিল্পী , ছাত্র ছাত্রী।
# প্রান্তিক শ্রেনী - এই শ্রেনীতে আছে শ্রমজীবী মানুষ যেমন কামার, কুমার, জেলে, তাঁতি।
সুশীল সমাজের লক্ষ্য -
সুশীল সমাজের কার্যাবলি বিশ্লেষন এর কিছু লক্ষ্য পরিলক্ষিত হয়। সে গুলো হল১। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা।
২। রাষ্ট্রকে কল্যান মুখী প্রতিষ্ঠানে পরিণত করা।
৩। রাষ্ট্রের গণতন্ত্র চর্চা নিশ্চিত করা।
৪। সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
৫। বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সমাধানে ভুমিকা পালন করা।
সব শেষে বলা যায় - সুশীল সমাজ ,সমাজের এমন একটি অংশ যারা কিছু লক্ষ্য নিয়ে কাজ করে তা অর্জনের মাধ্যমে রাষ্ট্রকে কল্যান রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে সচেষ্ট হয়।
![]() |
সুশীল সমাজ কি? এদের লক্ষ্য কি? |


0 Comments