সচিব সম্পর্কে কী জানেন বলুন
===============================
সচিব বাংলাদেশের সরকারী প্রশাসনযন্ত্রের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। জনপ্রশাসনের সর্বোচ্চ পদ হলো সিনিয়র সচিব । একজন সচিব সাধারণত কোন মণ্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান বা প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মন্ত্রণালয়ের প্রধান জবাবদিহিতা কর্মকর্তা। মন্ত্রিপরিষদ সচিব হলেন সচিবদের মধ্যে জ্যেষ্ঠ। তিনি মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের যাবতীয় কাজের ভার সচিবের উপর থাকে। মন্ত্রীর কাজ প্রকল্প প্রণয়ন ও নীতি নির্ধারণ। সচিব মন্ত্রীকে সর্বতোভাবে সবক্ষেত্রেই সাহায্য করে। বাংলাদেশের সচিবালয়ের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্নে আছেন সহকারী সচিব এবং সবার উপরে মন্ত্রী। এটি মূলত স্তরভিত্তিক নীতির উপর ব্রিটিশ কাঠামোর অনুকরণে গড়ে উঠেছে। তা হলো:
মন্ত্রী >> সিনিয়র সচিব>> সচিব>> অতিরিক্ত সচিব >> যুগ্ম সচিব >> উপসচিব >>
সিনিয়র সহকারী সচিব >> সহকারী সচিব।
![]() |
সচিব সম্পর্কে কী জানেন বলুন; সচিবের খুঁটিনাটি... |


0 Comments