অধিবর্ষ বের করার নিয়ম - How To Calculate Leap Year

অধিবর্ষ বের করার নিয়ম - How To Calculate Leap Year

৪ দিয়ে নিঃশেষে ভাগ হলেই অধিবর্ষ নয়। কোন সাল অধিবর্ষ কিনা সেটা দুইটা শর্ত দিয়ে যাচাই করতে হয়।

✔ শর্ত ১ঃ সালটি যদি ৪ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় এবং ১০০ দিয়ে না হয় তাহলে অধিবর্ষ। যেমন, ২০১৬, ২০২০ এবং ২০২৪ ।

✔ শর্ত ২ঃ সালটি যদি ৪, ১০০ এবং ৪০০ সবগুলো দিয়েই নিঃশেষে বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ। যেমন, ১৬০০, ২০০০ এবং ২৪০০।

✔শর্ত ২ মানতে না পারায় কিছু সাল অধিবর্ষ নয়। যেমনঃ ১৭০০, ১৮০০, ১৯০০, ২১০০, ২২০০, ২৩০০ ইত্যাদি। খেয়াল করে দেখুন এগুলো কিন্তু ঠিকই ৪ দিয়ে বিভাজ্য।

আমরা ছোট বেলা থেকেই জানি, শুধু ৪ দিয়ে নিঃশেষে বিভাজ্য হলেই কোন সাল অধিবর্ষ হয়। কিন্তু এখন তো দেখছেন শুধু ৪ নয়, অধিবর্ষের সাথে ১০০ এবং ৪০০ সংখ্যাগুলোও খুব ভালভাবেই জড়িত।
এটা নিয়ে কয়েকদিন আগে বেশ আলোচনা হয়েছিল তাই লিখলাম। আশা করি এখন আর কোন কনফিউশন থাকবে না।
-------------------------------------------------------------------
অধিবর্ষ বের করার নিয়ম - How To Calculate Leap Year
-------------------------------------------------------------------
এখন তাহলে এটার “Behind the scene” জেনে নেয়া যাকঃ
আচ্ছা বলুন তো কত দিনে এক বছর? 
ঠিক ৩৬৫ দিনে? 
, কারণ আমরা সবাই জানি ৩৬৫ দিনে এক বছর হয়েও আরো ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড অবশিষ্ট থেকে যায়। এই অতিরিক্ত সময় যোগ হয়ে হয়ে ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসের সাথে এক দিন যোগ হয়ে ২৯ দিন হয়।
এই ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ডকে যদি দশমিকে প্রকাশ করি তা হয় ৩৬৫.২৪২৫ দিন।
অর্থাৎ, ৩৬৫.২৪২৫ = ৩৬৫ + (১/৪) – (১/১০০) + (১/৪০০) ।
তাই দেখা গেছে যে, চার বছর পর পর লিপ-ইয়ার ধরলে প্রতি চারশ বছরে ৩ দিন (প্রায় ৭২ ঘন্টা) সময় বেশি ধরা হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য যেসব বছর ১০০ দ্বারা বিভাজ্য, কিন্তু ৪০০ দ্বারা নয় তাদের লিপ-ইয়ার বা অধিবর্ষের তালিকা থেকে বাদ দেয়া হয়। ধন্যবাদ।
উৎসঃ নাসা, মাইক্রোসফট, ব্রিটানিকা ইত্যাদি।
অধিবর্ষ বের করার নিয়ম - How To Calculate Leap Year
অধিবর্ষ বের করার নিয়ম - How To Calculate Leap Year
অধিবর্ষ বের করার নিয়ম - How To Calculate Leap Year

Post a Comment

0 Comments