Admit Card Download Notice & Some important info - Assistant Director (AD) Bangladesh Bank

Admit Card Download Notice - Assistant Director (AD) Bangladesh Bank



প্রবেশপত্র ডাউনলোড নোটিশ ।
পদঃ সহকারী পরিচালক (সাধারণ)।
পদ সংখ্যাঃ ১৮৮ টি।
ডাউনলোড শুরুর তারিখঃ ১৫/০৩/২০২০
ডাউনলোড শেষের তারিখঃ ০৫/০৪/২০২০
ডাউনলোড লিংক : https://erecruitment.bb.org.bd/onlineapp/print_admit.php

যাদের আবেদন এ সমস্যা হয়েছিল (ই-মেইল পাঠিয়েছেন) তারা 23/03/2020 তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংক এ গিয়ে আবেদন করে প্রবেশপত্র তুলতে পারবেন।
আবেদন এ বিভিন্ন সমস্যা  সমাধান ও অন্য অন্য বিষয় নিয়ে সমস্যা, জিজ্ঞাসা ও উত্তর পাবেন এখানে।

অন্য অন্য প্রয়োজনীয় তথ্য

০১. নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ [০১/১২/২০১৯]
০২. আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদন সংগ্রহের তারিখ [০১/১২/২০১৯ থেকে ৩১/১২/২০১৯]
০৩. প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত নোটিশ ও প্রবেশপত্র ডাউনলোডের তারিখ [১৫/০৩/২০২০ - ০৫/০৪/২০২০]
০৪. প্রবেশপত্র ডাউনলোডকারীদের সংখ্যা নির্ণয় ও উক্ত সংখ্যক পরীক্ষার্থীর জন্য পরীক্ষার আয়োজন করতে টেন্ডার আহবান [০৫/০৪/২০২০ তারিখের পরে... ]
০৫. টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে এমসিকিউ ও লিখিত পরীক্ষা আয়োজনের দায়িত্ব অর্পন [০৪নং এর পরে, এই কাজটি করতে অন্ততঃ এক মাস লাগে]
০৬. এমসিকিউ পরীক্ষার নোটিশ [০৫নং এর পরে, নির্দিষ্ট প্রতিষ্ঠান দায়িত্বপ্রাপ্তির পরে পরীক্ষাকেন্দ্র, ইনভিজিলেটর ইত্যাদির ব্যবস্থা করে, পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্রও তৈরি করে। এতেও অন্ততঃ এক মাসের মতো সময় লাগে]
০৭. এমসিকিউ পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ ও লিখিত পরীক্ষার নোটিশ [এমসিকিউ পরীক্ষার ৭-১৪ দিন পূর্বে পরীক্ষার নোটিশ দেওয়া হয়। সাধারণত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ১ মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ করে লিখিত পরীক্ষার নোটিশ দেওয়া হয়]
০৮. লিখিত পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ ও মৌখিক পরীক্ষার নোটিশ [৭-১০ দিন সময় হাতে রেখে লিখিত পরীক্ষার নোটিশ দেওয়া হয়। এই পরীক্ষার খাতা মূল্যায়ন করতে সাধারণত ৩-৫ মাসের মতো সময় লাগতে দেখা যায়]
০৯. মৌখিক পরীক্ষা গ্রহণ [লিখিত পরীক্ষায় সাধারণত ৮০০-১০০ প্রার্থী উত্তীর্ণ হয়। রোল নম্বরের ক্রমানুসারে প্রতিদিন ৪০-৬০ জনের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়]
১০. নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিতদের রোল নম্বরের তালিকা প্রকাশ [সাধারণত মৌখিক পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মাথায় এই ফলাফল প্রকাশিত হয়]

বর্তমানে ০৩নং ধাপের কাজ চলমান রয়েছে। সবকিছু যদি ঠিকঠাকভাবে ঘটে, তবে জুন/জুলাই মাসে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার প্রশ্ন সহজ হোক কিংবা কঠিন একটা ব্যাপারে নিশ্চিত থাকুন এখানে তীব্র প্রতিযোগিতা থাকবে। কয়েক সপ্তাহের পড়াশোনা দিয়ে লক্ষাধিক প্রার্থীকে টপকে সেরা ৮-১০ হাজারে স্থান করে নেওয়া বেশ কঠিন। তাই এখন থেকেই ভালোমতো পড়াশোনা করে শেষ তিন/চার মাস সময়টুকু যথাযথভাবে কাজে লাগিয়ে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে তুলুন।
শুভকামনা।


Post a Comment

0 Comments