Combined 9 Bank and Financial institute Officer Circular 2020 (Based On 2018)

গত ১৬/০২/২০২০ তারিখে প্রকাশিত হল ৯টি ব্যাংক/আ.প্র.-তে ২০৪৬টি অফিসার (জেনারেল) পদে নিয়োগ সংক্রান্ত এক বিশাল বিজ্ঞপ্তি। উক্ত বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু, আবেদনের যোগ্যতা, পদ্ধতি ও পেমেন্টের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে এই পোস্টে। আবেদন পদ্ধতি নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে তা এই পোস্টের কমেন্টে শেয়ার করে সমাধান করে নেওয়ার পরামর্শ রইল।
•• পদের নাম: অফিসার (জেনারেল) (২০১৮ সাল ভিত্তিক)
•• জব নং/ জব আইডি- ১০০৮৬
•• পদ সংখ্যা: ২০৪৬টি (সোনালী ৩১৫টি, জনতা ৩৬৯টি, রূপালী ৪৭০টি, বিডিবিএল ১৪টি, বিকেবি ৫৩০টি, রাকাব ২৮৯টি, হাউজবিল্ডিং ৪৭টি, আইসিবি ৫টি, কর্মসংস্থান ৭টি)
•• আবেদনের যোগ্যতা: নিচের সবগুলো শর্ত পূরণ করতে হবে:
ক. যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্ততপক্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী থাকতে হবে। চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) না থাকলে স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
খ. এসএসসি, এইচএসসি, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (যদি থাকে) - এই চারটি পরীক্ষার অন্তত একটিতে প্রথম বিভাগ বা শ্রেণির রেজাল্ট থাকতে হবে। এসএসসি ও এইচএসসি'র ক্ষেত্রে জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব-কে প্রথম বিভাগ ধরা হয়। অন্যদিকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ৪ স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব এবং ৫ স্কেলে ৩.৭৫ বা তদূর্ধ্ব সিজিপিএ-কে প্রথম শ্রেণি ধরা হয়।
গ. এসএসসি, এইচএসসি, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (যদি থাকে) - এই চারটি পরীক্ষার কোনোটিতেই তৃতীয় বিভাগ বা শ্রেণির রেজাল্ট থাকতে পারবে না। এসএসসি ও এইচএসসি'র ক্ষেত্রে জিপিএ ২.০০ এর কম-কে তৃতীয় বিভাগ ধরা হয়। অন্যদিকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ৪ স্কেলে ২.২৫ এর কম এবং ৫ স্কেলে ২.৮১৩ এর কম সিজিপিএ-কে তৃতীয় শ্রেণি ধরা হয়।
ঘ. ০১/০৭/২০১৯ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছর বা তার কম। মুক্তিযোদ্ধার সন্তান এবং/কিংবা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে পারবে ৩২ বছর বা তার কম।
•• আবেদন ও ফি প্রদানের সময়সীমা: ০৮/০৩/২০২০ তারিখ রাত ১১:৫৯টা পর্যন্ত।
•• ট্র্যাকিং পেজ সংগ্রহের সময়সীমা: ১০/০৩/২০২০ তারিখ রাত ১১:৫৯টা পর্যন্ত।
•• আবেদনের ফি ধরা হয়েছে ২০০ টাকা যা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর পেমেন্ট গেটওয়ে 'রকেট' এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদন পদ্ধতি:
ক. প্রথমে এই লিংকে যেতে হবে: https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
খ. ওখানে Advertisement published by: Bankers´ Selection Committee Secretariat এর নীচে এই সার্কুলারের summary দেখতে পাবেন। পাশে দেওয়া Apply Online বাটনে ক্লিক করুন।
গ. নতুন যে পেজটা আসবে ওখানে ১ম লাইনে Job ID. 10086 লেখা থাকবে। ২য় লাইনে আপনার CV Identification Number ও ৩য় লাইনে আপনার Password লিখে Submit Application বাটনে ক্লিক করতে হবে।
[আপনি ইতোপূর্বে এই সাইটের কোনো সার্কুলারে আবেদন না করে থাকলে আপনি একজন 'নতুন আবেদনকারী'। এক্ষেত্রে খ. নং এর কাজ শেষে যে পেজে পৌছবেন তার শেষের লাইনে New Applicant? Register Now! লেখাটির Register Now! এর ওপরে ক্লিক করুন। এরপর একটি ব্ল্যাঙ্ক ফরম আসবে যা যথাযথভাবে পূরণ করতে হবে।]
ঘ. গ. নং এর কাজ শেষে যে নতুন পেজটি ওপেন হবে তাতে আপনি আপনার সিভি দেখতে পাবেন। সকল তথ্যাদি ঠিকঠাক থাকলে Choice List অংশে আপনার পছন্দের প্রতিষ্ঠানের নাম ১ থেকে ৯ নং ক্রমিক পর্যন্ত নির্বাচন করুন। মনে রাখুন, আপনি যেভাবে আপনার চয়েস লিস্ট এই অংশে নির্ধারণ করবেন, তা একবার এপ্লিকেশন সাবমিট করা হয়ে গেলে আর পরিবর্তন করা যাবে না।
ঙ. চয়েস লিস্ট তৈরি শেষে পেজের একেবারে নীচের অংশে গিয়ে ক্যাপচা পূরণ করে Submit Application বাটনে ক্লিক করুন। আপনার আবেদনের প্রথম ধাপ সম্পন্ন হলো।
পেমেন্ট পদ্ধতি:
ওপরের বর্ণনা অনুযায়ী এপ্লিকেশন সাবমিট করে আপনাকে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা পরিশোধ করতে হবে। এজন্য নিম্নের পদ্ধতি অনুসরন করতে হবে:
ক. প্রথমে এই লিংকে যেতে হবে: https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist_feepay.php । এই লিংকের পেজে একটি ছকে আপনার আবেদনকৃত পদের নামের পাশে Verify Payment লেখা লিংক পাবেন। Verify Payment-এ ক্লিক করুন।
খ. নতুন যে পেজটি আসবে, তাতে Job ID. 10086 লেখাই থাকবে। আপনাকে পরবর্তী দুইটি ঘর CV Identification No. & Password পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
গ. সাবমিট বাটন ক্লিক করার পরে দেখবেন এর নীচে নতুন লেখা আসবে: You have already applied, but payment is due. Click the Payment button for payment. এর পরে Payment বাটনে ক্লীক করুন।
ঘ. এ পর্যায়ে আপাততঃ এখানকার কার্যক্রম স্থগিত রেখে রকেট লেনদেনের কাজটি করে ফেলুন। রকেট লেনদেন সম্পন্ন হলে আপনাকে একটি ট্রান্সাকশন আইডি (Txn Id.) দিবে। ঐ নম্বরটি নিন। রকেটের মাধ্যমে পেমেন্টের প্রক্রিয়ার বিস্তারিত এই লিংকে পাবেন: https://erecruitment.bb.org.bd/onlineapp/rocketpreepay.pdf
উল্লেখ্য এই সার্কুলারে আবেদনের পেমেন্ট এর ক্ষেত্রে Biller Number : 499, Job ID Number : 10086, CV ID Number : আপনার সিভি আইডেন্টিফিকেশন নম্বরের ১ম অংশটুকু (হাইফেনের বাম দিকের অংশটুকু) লিখতে হবে।
ঙ. ওপরের গ. নং কাজটি শেষে যখন Payment বাটনে ক্লিক করবেন, তখন একটি নতুন পেজ পাবেন। পেজের প্রথম অংশে আপনার আবেদনকৃত পদের বিবরণ, মাঝের অংশে Applicant Details এবং শেষের অংশে Payment Options দেখাবে। Payment options-এ Payment Type এর সামনে Rocket-Prepaid (Already Paid) অপশনটি সিলেক্ট করুন এবং Transaction ID এর সামনে ওপরের ঘ নং ক্রমিকে বর্ণিত Txn ID-টি লিখুন।
চ. Verify বাটনে ক্লিক করুন। আপনার আবেদন সম্পন্ন হওয়ার বিষয়টি কনফার্ম করবে এবং আপনার ট্র্যাকিং পেজটি ডাউনলোডের অপশন আসবে।ভবিষ্যত রেফারেন্সের জন্য আপনার ট্র্যাকিং পেজটি ডাউনলোড করে নিন।

ধন্যবাদ।

Post a Comment

0 Comments