![]() |
| প্রথম শ্রেণির কর্মকর্তাদের বেসিক ২২,০০০ নাকি ২৩,১০০? |
জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী প্রথম শ্রেণীর কর্মকর্তা বা গ্রেড-৯ এর কর্মকর্তাদের বেসিক শুরু হয় ২২,০০০ টাকা থেকে শুরু হয়। তবে এখানে একটি বিষয় লক্ষ্যণীয়-
১) বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ক্যাডার কর্মকর্তাদের এবং অন্যান্য সরকারী প্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ) গ্রেড-৯ এ সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা চাকরির শুরুতে একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন। অর্থাৎ, তাদের স্টার্টিং বেসিক হবেঃ ২২,০০০+এর ৫%=২৩,১০০ টাকা
২) ১০ম গ্রেড থেকে প্রমোশনের মাধ্যমে ৯ম গ্রেডে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং পিএসসির মাধ্যমে সরাসরি ৯ম গ্রেডে নিয়োগপ্রাপ্ত নন ক্যাডার (বিসিএস উত্তীর্ণ, কিন্তু সুপারিশপ্রাপ্ত নয়) কর্মকর্তাদের স্টার্টিং বেসিক ২২,০০০ টাকাই থাকবে (অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন না)।
সরকারী কর্মকর্তাদের বেতন-ভাতার বিস্তারিত, ইনক্রিমেন্ট সিস্টেম নিয়ে আগামীকাল লিখার চেষ্ঠা করবো।
নিরাপদ থাকুন।
![]() |
| প্রথম শ্রেণির কর্মকর্তাদের বেসিক ২২,০০০ নাকি ২৩,১০০? |
সংযুক্ত ছবিঃ জাতীয় বেতন স্কেল, ২০১৫ আংশিক



0 Comments