Translation Practice - The Daily Star Editorial (26-04-2020)

The Daily Star(26-04-2020)

✍Keep prices of essentials in check during Ramadan
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে  রাখুন


✍Make sure there is no artificial crisis
কোন ধরনের কৃত্রিম সংকট নেই এটা নিশ্চিত করুন


✍ Every year, prior to and during Ramadan, prices of daily essentials go beyond the reach of common people, despite the steps taken by the government to keep them under control.
 

➊ Every year,
প্রতিবছর, 

➋ prior to and during Ramadan,
রমজানের আগে ও রমাজানে

➌ prices of daily essentials go beyond the reach of common people,
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়, 

➌ despite the steps taken by the government
সরকার কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নেয়া সত্ত্বেও

➍ to keep them under control.
তাদের নিয়ন্ত্রণে রাখতে

▣ সাজানো অনুবাদঃ─

Translation Practice - The Daily Star Editorial

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সরকার কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নেয়া সত্ত্বেও প্রতিবছর, রমজানের আগে এবং রমাজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়।

✍And this year is no exception.
আর এই বছরও তার ব্যতিক্রম নয়।


✍ As this daily reported yesterday, prices of most of the essential items have increased in the city's kitchen markets and grocery shops as Ramadan begins.

 

➊ As this daily reported yesterday,
গতকাল এই দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, 

➋ prices of most of the essential items
বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য

➌ have increased
বেড়েছে

➍ in the city's kitchen markets and grocery shops
কাঁচা বাজার এবং মুদি দোকানগুলিতে

➎ as Ramadan begins.
রমজান শুরু হওয়া

▣ সাজানো অনুবাদঃ─

Translation Practice - The Daily Star Editorial

গতকাল এই দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, রমজান শুরু হতে না হতেই কাঁচা বাজার আর মুদি দোকানগুলিতে বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যেরই মূল্য বেড়ে গেছে।


✍ While the price of each kilogram of ginger was between Tk 100 and Tk 160 a month ago, according to the Trading Corporation of Bangladesh (TCB), the same amount was sold at Tk 320-350 at a Jatrabari kitchen market a day before Ramadan.

 

➊ While the price of each kilogram of ginger was between Tk 100 and Tk 160 a month ago,
যেখানে প্রতি কেজি আদার দাম ১০০ থেকে ১৬০ টাকার মধ্যে ছিল, 

➋ according to the Trading Corporation of Bangladesh (TCB),
বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) এর মতে

➌ the same amount was sold at Tk 320-350
সেখানে একই পরিমাণ বিক্রি হয়েছে ৩২০-৩৫০ টাকায়

➍ at a Jatrabari kitchen market
যাত্রাবাড়ীর এক কাঁচাবাজারে

➎ a day before Ramadan.
রমজানের একদিন আগে


▣ সাজানো অনুবাদঃ─

Translation Practice - The Daily Star Editorial

বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) এর মতে, একমাস আগেও যেখানে প্রতি কেজি আদার দাম ১০০ থেকে ১৬০ টাকার মধ্যে ছিল, সেখানে রমজানের একদিন আগে যাত্রাবাড়ীর এক কাঁচাবাজারে একই পরিমাণ বিক্রি হয়েছে ৩২০-৩৫০ টাকায়।


✍ The prices of other necessities such as garlic, onion, lentil, sugar, dry chili, chickpeas, palm and soybean oils have also increased by Tk 5-100 over the past week.

অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন রসুন, পেঁয়াজ, মসুর, চিনি, শুকনো মরিচ, ছোলা, খেজুর এবং সয়াবিন তেলের দামও গত এক সপ্তাহে বেড়েছে ৫-১০০ টাকা।

✍ For people who have been struggling to bear their regular family expenses with no or reduced income due to the coronavirus outbreak and the ensuing lockdown, the spiralling prices of the essentials is just too much to bear.

➊ For people
যে সমস্ত মানুষজন 

➋ who have been struggling
লড়াই করে যাচ্ছেন
➌ to bear their regular family expenses
পারিবারিক ব্যয় বহন করতে 

➍ with no or reduced income
কোন উপার্জন ব্যতীত বা সামান্য উপার্জনে

➎ due to the coronavirus outbreak and the ensuing lockdown,
করোনভাইরাস বিস্ফোরণ  এবং আসন্ন লকডাউনের কারণে 

➏ the spiralling prices of the essentials
নিত্যপ্রয়োজনীয় পণ্যের এই ঊর্ধ্বগামী/আকাশচুম্বী  মূল্য

➐ is just too much to bear.
এতই বেশি যে বহনে অক্ষম।

▣ সাজানো অনুবাদঃ─

Translation Practice - The Daily Star Editorial

করোনভাইরাস বিস্ফোরণ  এবং আসন্ন লকডাউনের কারণে  কোন উপার্জন ব্যতীত বা সামান্য উপার্জনে যারা পারিবারিক ব্যয়ভার বহন করতেই লড়াই করে যাচ্ছে তাদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের এই ঊর্ধ্বগামী/আকাশচুম্বী মূল্য মাত্রাতিরিক্ত যা বহন করা সম্ভব নয়।


✍ While scarcity of transport could be a key reason for the increase in prices, other reasons include congestions at the Chattogram port and the artificial crisis created by a section of importers and wholesalers.
 

➊ While scarcity of transport could be a key reason for the increase in prices,
পরিবহন ঘাটতি দ্রব্যমূল্য বৃদ্ধির একটি প্রধান কারণ হলেও

➋ other reasons include
অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে

➌ congestion at the Chattogram port
চট্টগ্রাম বন্দরে যানজট

➍ আন্দ the artificial crisis created by a section of importers and wholesalers.
এবং আমদানিকারক ও পাইকারদের একাংশের দ্বারা তৈরি কৃত্রিম সংকট।


▣ সাজানো অনুবাদঃ─

Translation Practice - The Daily Star Editorial

পরিবহন ঘাটতি দ্রব্যমূল্য বৃদ্ধির একটি প্রধান কারণ হলেও অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দরে যানজট এবং আমদানিকারক ও পাইকারদের একাংশের দ্বারা তৈরি কৃত্রিম সংকট।




✍ Moreover, panic-buying could have also contributed to the situation.

আবার পণ্য ঘাটতির আতঙ্কও এই পরিস্থিতির জন্য দায়ী হতে পারে।


✍ In order to keep the prices of essentials under control, the government should strongly monitor the large kitchen markets in the country and make sure that there is no artificial crisis created by unscrupulous traders, wholesalers and retailers.

 

➊  In order to keep the prices of essentials under control,
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণাধীন রাখতে

➋ the government should strongly monitor the large kitchen markets in the country
সরকারের উচিত দেশের বড় বড় কাঁচাবাজারগুলিকে কঠোরভাবে পর্যবেক্ষণ/তদারকি করা 

➌ and make sure that
এবং নিশ্চিত করা উচিত যে

➍ there is no artificial crisis created by unscrupulous traders, wholesalers and retailers.
অসাধু ব্যবসায়ী, পাইকারী  ও খুচরা বিক্রেতাদের দ্বারা সৃষ্ট কোনও কৃত্রিম সংকট হচ্ছে না।


▣ সাজানো অনুবাদঃ─

Translation Practice - The Daily Star Editorial

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে দেশের বড় বড় কাঁচাবাজারগুলিতে সরকারের কঠোরভাবে তদারকি করা উচিত সেই সাথে এই বিষটি নিশ্চিত করা উচিত যে অসাধু ব্যবসায়ী, পাইকারী ও খুচরা বিক্রেতাদের দ্বারা কোন কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে না।


✍ Mobile courts can help in this regard by taking action against the hoarders.

ভ্রাম্যমাণ আদালত মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ক্ষেত্রে সহায়তা করতে পারে।

✍ To solve the transportation problem, the government should ensure trucks for suppliers.

সরকারের পরিবহন সমস্যা সমাধানে পণ্য সরবরাহকারীদের জন্য ট্রাক নিশ্চিত করা উচিত।


✍ Moreover, steps should also be taken for uninterrupted import of products and containers carrying food items at Chittagong port must be cleared quickly.

➊ Moreover,
সেই সাথে,

➋ steps should also be taken
পদক্ষেপও নেওয়া উচিত

➌ for uninterrupted import of products
পণ্যের নিরবচ্ছিন্ন আমদানি নিশ্চিত করার

➍ and containers carrying food items at Chittagong port must be cleared quickly.
এবং চট্টগ্রাম বন্দরের খাদ্যসামগ্রী বহনকারী কন্টেইনারগুলিকে দ্রুত খালাস করা আবশ্যক।

▣ সাজানো অনুবাদঃ─

Translation Practice - The Daily Star Editorial

সেই সাথে, পণ্যের নিরবচ্ছিন্ন আমদানি নিশ্চিত করারও পদক্ষেপ নেওয়া উচিত এবং চট্টগ্রাম বন্দরের খাদ্যসামগ্রী বহনকারী কন্টেইনারগুলিকে দ্রুত খালাস করা আবশ্যক।


✍ The government should also consider increasing open market sales to give the low-income people some relief.

স্বল্প আয়ের লোকজনকে কিছুটা স্বস্তি দিতে সরকারের উন্মুক্ত বাজারে বিক্রয় বাড়ানোর বিষয়টিও বিষয়টি বিবেচনায় নেয়া উচিত।

BY
ℝazibul ℍoq ℝaz

Translation Practice
Translation Practice

Translation Practice, Translation Practice the daily star ,Translation Practice the daily star editorial, English to Bangla

Post a Comment

0 Comments